২০ হাজার করে টাকা পেলেন ভোলার অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষক 

০১ এপ্রিল ২০২৩, ০৪:০৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
শিক্ষকদের হাতে টাকার চেক তুলে দেওয়া হচ্ছে।

শিক্ষকদের হাতে টাকার চেক তুলে দেওয়া হচ্ছে। © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন উপজেলার অবসরপ্রাপ্ত ১৪ জন শিক্ষককে ২০ হাজার টাকা করে দিয়েছে দেশের আলিয়া মাদ্রাসাসমূহের শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন। শুক্রবার (৩১ মার্চ) সংগঠনের চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল মাদরাসার মাঠে অনুষ্ঠিত সাধারণ সভা ও ইফতার মাহফিলে শিক্ষকদের হাতে এই টাকার চেক তুলে দেওয়া হয়।

সংগঠনটির চরফ্যাশন উপজেলার সভাপতি অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন হুমায়ূন সরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামানে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহাম্মদ শুভ্র, চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক। এছাড়াও ইফতার মাহফিল ও সভায় চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬