‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গেলেন আসামি

০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ PM
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত © ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে শরিফুল ইসলাম নামে এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে একটি মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে হাজির করা হয়েছিল।

পলাতক ওই আসামির নাম শরিফুল ইসলাম। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহমেদের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, এর আগেও শরিফুল ইসলাম একবার আদালত থেকে পালিয়েছিলেন।

অন্য খবর: এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শরিফুল ইসলাম নামে একজন আসামিকে অন্য একটি মামলার ধার্য তারিখে আদালতে হাজির করা হয়েছিল। তাকে আদালতে তোলার পর আমাদের একজন পুলিশ সদস্য হয়তো একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন।’

তিনি বলেন, ‘এ সুযোগে সে হাতকড়া খুলে আদালত থেকে পালিয়ে যায়। ঘটনাটি আদালতের ভেতরে, বিচারক এজলাসে থাকা অবস্থায় ঘটেছে। এ ঘটনায় মামলা হবে এবং তদন্ত করা হবে।’

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল গোব…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘ছাত্রদলে ছাত্র নেই’—সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ তদন্ত ও বি…
  • ০৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার, ফেরেন যুগ্ম সম্পা…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬