আদালত অবমাননার দায়ে নারী চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

০২ জুলাই ২০২৬, ০৭:৫৯ AM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৮:০১ AM
জামালপুর আদালত

জামালপুর আদালত © সংগৃহীত

জামালপুরে বারবার সমন জারি করা সত্ত্বেও ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় এক চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৮৫-এ ধারায় চিকিৎসক সানজিদা ইসলামকে ২৫০ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাজা পরোয়ানার ইস্যুর আদেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট চিকিৎসক সানজিদা ইসলাম জমা দিয়েছিলেন। সমন জারি করা সত্ত্বেও সাক্ষ্য দেওয়ার বিষয়ে আদালতের একাধিক আদেশে তিনি সাড়া দেননি। আদালত গত সোমবার তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল।

সর্বশেষ বুধবার সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি সেই আদেশ অমান্য করায় আদালত এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক ।

মামলাটিতে আটজন আসামির মধ্যে একজন কারাগারে আছেন এবং অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950