অবশেষে সুরভীর জামিন

০৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ PM
তাহমিনা জান্নাত সুরভী

তাহমিনা জান্নাত সুরভী © সংগৃহীত

চাঁদাবাজির মামলায় রিমান্ড আদেশ নিয়ে সমালোচনার পর জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদালত এই আদেশ দেন। সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট রাশেদ খান বলেন, আজ পুলিশের রিমান্ড আবেদনের শুনানি হয়। বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। বিজ্ঞ জেলা জজ আদালত-১-এ রিভিশন শুনানি হয়। রিভিশনের সাথে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রিমান্ড বাতিলের দাবিতে রিভিশনের পর জামিন চাওয়া হয়েছিল। সন্ধ্যা ৬টা বাজে সুরভীকে এজলাসে উঠানো হয়। আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

মঈনুল ইসলাম বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ওই সাংবাদিকের (নাঈমুর রহমান ‍দুর্জয়) বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করব। এ নিয়ে সুরভীর পরিবারের সঙ্গে কথা হচ্ছে।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬