পাবনায় ৮ কুকুরছানা হত্যা মামলায় নিশির জামিন

০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ PM
নিশি আক্তার

নিশি আক্তার © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যার অভিযোগে কারাগারে থাকা নিশি আক্তার (৩৮) জামিন পেয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালত–২ এর বিচারক তরিকুল ইসলাম ৫ হাজার টাকা বন্ডের বিনিময়ে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত বুধবার বিকেলে একই আদালত তার জামিন নামঞ্জুর করে দুই বছরের শিশুসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

নিশির স্বামী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, ‘আমার ছোট ছেলের বয়স দুই বছর। মায়ের সঙ্গে তাকেও কারাগারে থাকতে হয়েছে। আমরা আগেই জামিনের আবেদন করেছিলাম, কিন্তু শুনানি হয়নি। আজ শুনানি শেষে জামিন দেওয়া হয়েছে।’

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের সরকারি বাসার আঙিনায় একটি মা কুকুরের আটটি ছানা জন্ম নেওয়াকে কেন্দ্র করে। গত সোমবার সকালে মা কুকুরটিকে পরিষদ চত্বরে ছুটোছুটি ও ক্রন্দন করতে দেখা যায়। পরে পাশের একটি পুকুর থেকে ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিশি রহমানের বিরুদ্ধে ছানাগুলোকে হত্যার অভিযোগ ওঠে। মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই রাতেই নিশি গ্রেপ্তার হন এবং বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬