শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

১৩ নভেম্বর ২০২৫, ১২:২৮ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর (সোমবার) ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

 

‘গুপ্ত-সুপ্ত’ বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
দূষিত পুকুর পরিষ্কারে উপজেলা প্রশাসনের উদ্যোগ 
  • ২৪ অক্টোবর ২০২৬
ইরানে আবারও সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড…
  • ২৪ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে ৫ বছরে পেনশন ব্যয় বাড়তে পারে ৪ গুণ
  • ২৪ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ পাওয়া ৯০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাগলনাইয়া স্টুডে…
  • ২৪ অক্টোবর ২০২৬
তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • ২৪ অক্টোবর ২০২৬