গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব

১২ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ PM
ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ ও শেখ হাসিনা

ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ ও শেখ হাসিনা © সংগৃহীত ও সম্পাদিত

মূলধারার গণমাধ্যমে শেখ হাসিনাকে সাক্ষাৎ ও মতবিনিময়ের  সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

বাসস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬