হাইকোর্ট থেকে ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

০৯ নভেম্বর ২০২৫, ০২:২১ PM
সাবেক মেয়র আইভী

সাবেক মেয়র আইভী © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে গত মে মাসে একই মামলায় কারাবন্দি সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে তাকে শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় ওই বছরের ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাড়ি থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করা হয়। একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরবর্তীতে ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আবারও তাকে কারাগারে পাঠানো হয়।

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950