অভিনেত্রী তানজিন তিশার নামে প্রতারণা মামলা

০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ PM
তানজিন তিশা

তানজিন তিশা © সংগৃহীত

‘এ্যাপোনিয়া’ নামের অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন এ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মোঃ আমিনুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে মামলাটি তদন্ত করে আগামী বছরের ১৮ ফেব্রুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন। 

জানা যায়, সম্প্রতি শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। এরপর তানজিন তিশাকে নিয়ে তৈরি  হয় তুমুল হয়েছে বিতর্ক ও সমালোচনা। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, ওই শাড়িটি নাকি উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা।

আরও পড়ুন : ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধনসহ ৭ জন ১০ দিনের রিমান্ডে 

এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে  মামলার বাদী আমিনুল ইসলামের পক্ষে  তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছিলেন বাংলাদেশের সুপ্রীম কোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকার।

গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন এ্যাপোনিয়া কর্তৃপক্ষ। আইনি নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে। কিন্তু আইনি নোটিশে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তানজিন তিশা।  

এজন্য তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় দণ্ডবিধি আইনের ৪২০ ও ৪০৬ ধারায়  বর্ণিত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এ সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, তানজিন তিশার মতো সেলিব্রিটি একজন মানুষ নারী উদ্যোক্তার সঙ্গে যে ধরনের প্রতারণা করেছেন তা কাম্য নয়।

তিনি চাইলেই বিষয়টি সমাধান করতে পারতেন, কিন্তু সেটা না করে তার ভেরিফায়েড ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সামাজিকভাবে হেয় করেছেন। একজন নারী উদ্যোক্তাকে যেখানে উনার উৎসাহিত করার কথা, সেখানে তিনি করলেন প্রতারণা। এ জন্য তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো জবাব তিনি দেননি। তাই তানজিন তিশার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা  করা হয়েছে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬