গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন নাহিদের হাতে

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ PM
গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন নাহিদের হাতে

গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন নাহিদের হাতে © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোতে আন্দোলনকারীদের অন্যতম পরিচিত অনুষঙ্গ ছিল হ্যান্ডমাইক। এবার সেই হ্যান্ডমাইককেই ব্যতিক্রমী শিল্পকর্মে রূপ দিয়ে জুলাইয়ের স্মৃতি তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত। আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত এক বন্ধুর স্মৃতিতে হ্যান্ডমাইকটি বর্তমান সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলামকে উপহার দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলক ‘বারুদের ওপরে লেখা বিপ্লব’ শিরোনামে একটি পোস্ট দেন সালেহ উদ্দিন সিফাত। সেখানে হ্যান্ডমাইকটির কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘এই হ্যান্ডমাইকটা নাহিদ ইসলামকে একজন উপহার দিয়েছেন। খুব সম্ভবত উপহার প্রদানকারীর বন্ধু আগের দিন সন্ধ্যায় শহীদ মুগ্ধের জানাযা পড়ে মরহুমকে কবরস্থ করে আসেন। পরের দিন সেই বন্ধুই পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন। কিছুদিন আগে ছবিগুলো তুলেছিলাম। যিনি এঁকেছেন তার ইচ্ছা একদিন নাহিদ ইসলাম এই মাইক নিয়ে স্লোগান দিবেন।’

হ্যান্ডমাইকটির বিশেষত্ব তুলে ধরে তিনি লেখেন, ‘হ্যান্ড মাইকটির ভেতরের অংশ পর্যন্ত বিভিন্ন শহীদদের নাম লেখা। উপরের অংশে ৪৭, ৭১, ২৪ লেখা। আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ ও ভাবধারাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে কিছুটা হলেও সক্ষম হয়েছি বলে মনে হলো।’

শিল্পকর্মটির সঙ্গে একটি টিয়ারশেল যুক্ত থাকার কথাও জানান এনসিপির এই নেতা। তিনি লেখেন, ‘হ্যান্ডমাইকটির সাথে একটা বস্তু ঝুলছে। এটা একটা টিয়ারশেল। প্রতীকি না। আন্দোলনরত অবস্থায় আর্টিস্ট নিজেই এটা পেয়েছিলেন এবং জুলাইয়ের স্মৃতি হিসাবে নিজের কাছে রেখে দিয়েছিলেন। পরে তার শিল্পকর্মের সাথেই এটিকে যুক্ত করেন। এই শিল্পকর্ম দেখতে সাধারণ মনে হতে পারে। কিন্তু আমার কাছে এটি অনন্য।’

দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
  • ২১ নভেম্বর ২০২৬
বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
  • ২১ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ…
  • ২১ নভেম্বর ২০২৬
১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে হেডকোয়ার্টার্স
  • ২১ নভেম্বর ২০২৬
মুক্তির প্রথমদিনেই ৩.৭৪ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল জিটিএ-৬
  • ২১ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকে থাকা গোবিপ্রবির ৩৮ শিক্ষক-শিক্ষার্থী আজও…
  • ২১ নভেম্বর ২০২৬