জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

২৯ আগস্ট ২০২৬, ০২:৩৩ PM
শহীদ পরিবারের হাতে চাকুরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ পরিবারের হাতে চাকুরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যর্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নিয়োগপত্র তুলে দেন।  

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজকে আমরা গুম-খুন শিকার এবং জুলাই অভ্যুত্থানের ৭৪ জনকে চাকুরি নিয়োগপত্র প্রদান করা হয়েছে। এরমধ্যে ১০ জনের হাতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিয়োগপত্র তুলে দেন।

চাকুরির নিয়োগপ্রাপ্তরা হলেন- গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।

জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা দৃষ্টিশক্তি হীন আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম প্রমূখের প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র তুলে দেন।

নিয়োগ পাওয়া জুলাই অভ্যুত্থান ও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের মধ্যে ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীর বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এই নিয়োগপত্র প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা গুম-খুনের সাথে জড়িতদের দোষীদের বিচার দাবি জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারি প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, বিএনপি আমার পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুন প্রমূখ উপস্থিত ছিলেন।

রুয়েটের জমি পুনরুদ্ধারে দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • ২৯ আগস্ট ২০২৬
এনসিপি-কওমি ছাত্রদের পাল্টাপাল্টি কর্মসূচি—শিল্পকলায় কোনো প…
  • ২৯ আগস্ট ২০২৬
এআই ব্যবহার করে রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
  • ২৯ আগস্ট ২০২৬
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ …
  • ২৯ আগস্ট ২০২৬
অ্যারিসটোফার্মা লিমিটেডে চাকরি, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৯ আগস্ট ২০২৬
নতুন নীতিমালায় প্রাথমিক শিক্ষক বদলিতে ধীরগতি
  • ২৯ আগস্ট ২০২৬