ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শিল্পী

০৫ আগস্ট ২০২৬, ০৮:৩৮ AM
‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান

‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় কনসার্ট। মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ এবং সোহরাওয়ার্দী উদ্যানে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ শীর্ষক এই দুই আয়োজন সবার জন্য উন্মুক্ত। এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো।

এনসিপির আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৩টায় সবার জন্য উন্মুক্ত এ আয়োজন শুরু হবে।

কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক (হাসান), অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর ও নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান। একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন আসিফ আকবর, র‍্যাপার সেজান, পারসা মাহজাবীন এবং কাজী আহনাফ তাহমীদ।

মুনসুন কালচারাল অ্যালায়েন্সের এ আয়োজনের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হুইপ নূর-ই-আলম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

এক ভিডিও বার্তায় ব্যান্ড শিরোনামহীন জানিয়েছে, ‘চব্বিশের গণঅভ্যুত্থান স্মরণে ৫ আগস্ট আমরা মানিক মিয়া অ্যাভিনিউতে আসছি। আপনারাও চলে আসুন। আমরা একসঙ্গে আমাদের সাহস ও ভালোবাসার গান গাইব।’

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ আকবর লিখেছেন, ‘বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ। সামনে পা বাড়াও। ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে আসিফ আকবরের গানে মেতে উঠতে চলে আসুন।’

এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় আয়োজন করা হয়েছে এ কনসার্ট।

এতে গান পরিবেশন করবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়।

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ৫ আগস্টের তাৎপর্য স্মরণ করতেই ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’র আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই চেতনাকে ধারণ করেই দিনটি পালন করা হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে জীবন্ত রাখতেই এ আয়োজন। অনুষ্ঠান ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9