সংবিধান সংশোধন কমিটি, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলনের ডাক

১৬ জুলাই ২০২৬, ১০:১৪ AM
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির © সংগৃহীত

সংবিধান সংশোধন কমিটি, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ১৫তম সংশোধনীর রায় এবং এ বিষয়ে করণীয় নিয়েও সংবাদ সম্মেলনে আলোচনা হবে।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘সংবিধান সংশোধন কমিটি, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও ১৫তম সংশোধনীর রায়: আমাদের করণীয়’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন ও মোহাম্মদ হোসেন।

এ ছাড়া আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার, ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ব্যারিস্টার নজিবুর রহমান এবং মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত থাকবেন। তাদের মধ্যে ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ব্যারিস্টার নজিবুর রহমান ও মীর আহমেদ বিন কাসেম আরমান সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি), আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আইনজীবীরাও উপস্থিত থাকবেন। এ ছাড়া বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার এবং সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সব গণমাধ্যমকর্মী ও আগ্রহী ব্যক্তিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬