জুলাই সাহসী সাংবাদিকতার সম্মাননা পেলেন দ্য ডেইলি ক্যাম্পাসের শিহাব উদ্দিন

০৭ আগস্ট ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
সাংবাদিক মো. শিহাব উদ্দিন

সাংবাদিক মো. শিহাব উদ্দিন © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের সিনিয়র রিপোর্টার মো. শিহাব উদ্দিন। 

গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এ স্বীকৃতি ও সম্মাননা দেয় সংগঠনটি। 

রবিবার বিকালে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

শিহাব উদ্দিন জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ১৭ জুলাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আহত হন। 

সে সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভের মাধ্যমে সত্য তুলে ধরেছি। পুলিশ শিক্ষার্থী এবং সাংবাদিকদের মধ্যে কোনো পার্থক্য করেনি। সবার ওপরই গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমরা আন্দোলনকারীদের পাশে থেকে সত্য তুলে ধরেছি। এ সম্মাননা পেশাগত দায়িত্ব পালনে আমাকে আরও উৎসাহ দেবে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9