ইনকাম আরও দরকার? ঘরে বসেই করতে পারেন যে ৫ চাকরি

১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৯ AM
ঘরে বসে চাকরির সুযোগ

ঘরে বসে চাকরির সুযোগ © সংগৃহীত

প্রথাগত ১০টা-৫টার অফিসের বাইরে নিজের সময় ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী কাজ করার প্রবণতা বিশ্বজুড়ে বাড়ছে। বিশেষ করে যানজট আর অতিরিক্ত কাজের চাপের কারণে অনেকেই এখন ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা দূরবর্তী কাজের (রিমোট জব) দিকে ঝুঁকছেন। বিশেষ করে যারা মূল চাকরির পাশাপাশি বাড়তি আয়ের উৎস খুঁজছেন, তাদের জন্য তথ্যপ্রযুক্তির উৎকর্ষতায় ঘরে বসে সম্মানজনক আয়ের সুযোগ তৈরি হয়েছে এমন ৫টি পেশা নিয়ে নিচে আলোচনা করা হলো। 

১. ডেটা এন্ট্রি অপারেটর:
কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন তথ্য সংগ্রহ, ডেটাবেস তৈরি ও রিপোর্ট ফাইল করার কাজই হলো ডেটা এন্ট্রি। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস এবং টাইপিংয়ে ভালো গতি থাকলে এই পেশায় আসা সম্ভব। মাতৃভাষার পাশাপাশি ইংরেজি বা অন্য কোনো বিদেশি ভাষায় দক্ষতা থাকলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত হওয়া যায়।

২. সোশ্যাল মিডিয়া ম্যানেজার:
বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিগত ব্র্যান্ডিং—সবক্ষেত্রেই সমাজমাধ্যমের উপস্থিতি অনিবার্য। একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার মূলত বিভিন্ন প্রোফাইলের কন্টেন্ট পরিকল্পনা, ভিডিও বা ছবি আপলোড এবং ফলোয়ারদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো দেখভাল করেন। স্নাতক পড়ুয়া বা সম্পন্ন করা তরুণরা সমাজমাধ্যমের খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান থাকলে ঘরে বসেই এই কাজ করতে পারেন।

৩. গুগল লিস্টিং ও এসইও:
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইও) এবং ওয়েবসাইট ডিজাইনিংয়ের কৌশল জানা থাকলে ‘গুগল লিস্টিং’-এর কাজ করে মোটা অঙ্কের আয় করা সম্ভব। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম সারিতে আনা এবং বিজ্ঞাপন বিধির সঠিক প্রয়োগের মাধ্যমে এই পেশায় ক্যারিয়ার গড়া যায়।

৪. ভার্চুয়াল ইভেন্ট প্ল্যানার:
এখন শুধু ঘরোয়া অনুষ্ঠান নয়, বড় কর্পোরেট সেমিনার বা মিটিংয়ের সূচি তৈরি ও স্থান নির্বাচনের কাজগুলো অনলাইনেই সম্পন্ন হয়। যারা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন বা এ কাজে অভিজ্ঞ, তারা ঘরে বসেই দক্ষ ‘ভার্চুয়াল ইভেন্ট প্ল্যানার’ হিসেবে কাজ করতে পারেন।

৫. ভয়েসওভার আর্টিস্ট (কণ্ঠশিল্পী):
বিজ্ঞাপন, তথ্যচিত্র, কার্টুন চরিত্র বা ঘোষণা—সবক্ষেত্রেই এখন দক্ষ কণ্ঠশিল্পীদের চাহিদা ব্যাপক। আগে স্টুডিওতে যাওয়ার প্রয়োজন পড়লেও এখন উন্নত প্রযুক্তির সাহায্যে বাড়িতে সেটআপ তৈরি করেই ভয়েসওভার দেওয়া সম্ভব। সুন্দর বাচনভঙ্গি এবং সৃজনশীলতা থাকলে এই মাধ্যমে দ্রুত পরিচিতি পাওয়া যায়।

যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতন আজই?
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেলাই করে জুগিয়েছে পড়ার খরচ, জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি নিয়ে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রামীণ টেলিকম ট্রাস্টে চাকরি, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদেও দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে সরকার, জামায়াতের উ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬