চাকরিতে ৫ লাখ শূন্য পদ পূরণের প্রক্রিয়া শুরু, তথ্য চাইল মন্ত্রণালয়  

১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিতে প্রায় ৫ লাখ শূন্য পদ পূরণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছক অনুযায়ী, প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানিয়ে সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে চিঠি পাঠানো হয়েছে।  

চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্বাচনী ইশতাহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ।

আরও বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগসংক্রান্ত এ ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ থেকে প্রণীত কর্মপরিকল্পনা মোতাবেক মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর শূন্য পদে (পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য) নিয়োগের তথ্য জানা প্রয়োজন। 

এ বিষয়ে প্রতিবেদন পত্র পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় (পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিসহ [email protected] ঠিকানায়/ডিনথিতে) প্রেরণ, পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন এ মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে প্রেরণ এবং এ প্রতিবেদন প্রতিমাসের ৫ তারিখের মধ্যে প্রেরণ (মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ) নিশ্চিত করার জন্য চিঠিতে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬