জিলহজ মাসের ৯ তারিখে রাসূল (সা.) যে দোয়া পড়তেন

২৭ মে ২০২৬, ১০:০৫ AM
মসজিদে মুসল্লিরা

মসজিদে মুসল্লিরা © টিডিসি এআই সম্পাদিত

জিলহজ মাস মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি মাস। আর এই মাসের ৯ তারিখ, অর্থাৎ আরাফাত দিবস, ইসলামী শরিয়তে বিশেষ ফজিলতপূর্ণ দিন হিসেবে বিবেচিত। এ দিনই সৌদিতে হাজিরা মক্কার নিকটবর্তী আরাফাত ময়দানে সমবেত হন, যা হজের মূল অংশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন। যেহেতু বাংলাদেশে জিলহজ মাসের ৯ তারিখ বুধবার (২৭ মে) সেহেতু এই আমলটি বাংলাদেশের মুসল্লিরা আজ করতে পারেন। 

হাদিসে এসেছে, এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং বান্দাদের প্রতি তার রহমত বর্ষিত হয়।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আরাফাতের দিনের মতো আর কোনো দিন এত বেশি পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। এই দিন আল্লাহতায়ালা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। আল্লাহ বলেন, ‘কী চায় তারা?’ —সহিহ মুসলিম: ১৩৪৮

হজরত জাবের (রা.) থেকে বর্ণিত আরেক হাদিসে এসেছে, আল্লাহ-তায়ালা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীদের নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলেন, ‘দেখো তোমরা, আমার বান্দারা উষ্কখুষ্ক চুলে, ধুলোয় মলিন বদনে, রোদে পুড়ে দূর-দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী। অথচ তারা আমার আজাব দেখেনি।’ —ইবনে হিব্বান: ৩৮৫৩

আরাফার দিনকে দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিস শরিফে বর্ণিত হয়েছে, ‘সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফাত দিবসের দোয়া।’

আরও পড়ুন: গনি মিয়ার হাট, মীর কাদিমের গরু ও পুরান ঢাকার কোরবানীর ঈদ

রাসুলুল্লাহ (সা.) এবং পূর্ববর্তী নবীরা যে দোয়া বেশি পড়তেন, সেটি হলো

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তারই এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। —জামে তিরমিজি: ৩৫৮৫

হজরত উরওয়া ইবন মুদারিস (রা.) বর্ণনা করেন, তিনি মুজদালিফায় রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে জিজ্ঞাসা করেন, তার হজ আদায় হয়েছে কি না। জবাবে নবীজি (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমাদের সঙ্গে এই নামাজ আদায় করেছে এবং এর আগে দিনে বা রাতে আরাফাতে অবস্থান করেছে, তার হজ পূর্ণ হয়েছে এবং সে তার ইহরাম শেষ করেছে।’ —সুনানে নাসাঈ: ৩০৪৪

ইসলামে আরাফাত দিবসকে আত্মশুদ্ধি, তওবা ও আল্লাহর কাছে ফিরে আসার এক বিরল সুযোগ হিসেবে দেখা হয়। এ দিনে মুসলমানরা আরবি বা বাংলা যেকোনো ভাষায় আল্লাহর কাছে নিজেদের মনের সব আশা-আকাঙ্ক্ষা, গুনাহ মাফ এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে দোয়া করতে পারেন। মুসলিম বিশ্বের জন্য আরাফাত দিবস এক অফুরন্ত রহমতের বারতা নিয়ে আসে। তাই এ দিনে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও এই দোয়াটি আমল করার প্রতি গুরুত্বারোপ করেছেন ইসলামি চিন্তাবিদরা।

ট্যাগ: মসজিদ
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9