রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর

২৩ মার্চ ২০২৬, ০৪:০৭ PM , আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৪:০৮ PM
রমজানে ৩০ দিন  নামাজ পড়ে  পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর

রমজানে ৩০ দিন  নামাজ পড়ে  পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর © সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় রমজান মাসে ৩০ দিন নিয়মিত সালাত আদায় করে ৫৭ শিশু কিশোর পুরস্কার পেলেন।  সোমবার ( ২৩ শে মার্চ) পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার পৌর সদরের কুমড়া ডাঙ্গা জামে মসজিদ চত্বরে ওই শিশু-কিশোরদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রপাবনা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ রুহুল আমিন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক,পৌরসভার জামায়াত নেতা হাফিজ উদ্দিন বাহার। 

রমজান মাসে নিয়মিত ৩০ দিন সালাত আদায় করায় ৭ জন শিশুকে বিশেষ পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী ৫০ জন অন্যান্য শিশু-কিশোরদের মাঝে জায়নামাজ, ছাতা, বিস্কুট ও ঘড়িসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছোটোবেলা থেকেই শিশুদের ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিশুদের নৈতিক ও আদর্শিক শিক্ষা বিকাশ পায়। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬