৪১ দিন জামাতে নামাজ ১৭ কিশোরের: বাইসাইকেল উপহার দিল শাখা জামায়াত ও ব্যবসায়ী

আরও ৩৫ কিশোরকে ব্যাগ প্রদান
০৬ জুলাই ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৫:০০ PM
জামাতে নামাজ আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার

জামাতে নামাজ আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন তাকবিরের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত নামাজ আদায়ে অংশ নেওয়া আরও ৩৫ শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ তুলে দেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে মসজিদ চত্বরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কসবা-আখাউড়া আসনের মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। এতে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিন, আজগর ডিলার এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার প্রদানকারী উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, কিশোরদের মসজিদমুখী করতেই এই উদ্যোগ নিয়েছি। আশা করি, তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে। এতে তারা যেমন উপকৃত হবে, আমরাও এর সাওয়াবের অংশীদার হতে পারব। সমাজের সবাইকে এমন ভালো কাজে এগিয়ে আসা উচিত।

স্থানীয় মুসল্লিদের মতে, এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬