এমবাপ্পের বাইসাইকেল কিকে নাটকীয় জয়, সেমিতে রিয়াল

০৬ জুলাই ২০২৫, ১০:১৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৪:৪১ PM
এমবাপ্পের বাইসাইকেল কিকে গোল

এমবাপ্পের বাইসাইকেল কিকে গোল © সংগৃহীত

রোমাঞ্চকর এক ম্যাচ আর শেষ মুহূর্তে নাটকীয়তায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। তবে ইনজুরির টাইমে জোড়া গোলে জার্মান ক্লাবটি চমক দেখালেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল।

পাঁচ গোলের থ্রিলারে ৩-২ ব্যবধানে জিতে সেমিতে পা রেখেছে ১০ জনের রিয়াল। লস ব্লাঙ্কোসদের হয়ে গনসালো গার্সিয়া, ফ্রান গার্সিয়া ও কিলিয়ান এমবাপ্পে একটি করে গোল পেয়েছেন। এ নিয়ে ক্লাব বিশ্বকাপে মোট ৪ গোলের দেখা পেলেন ‘নতুন রাউল’খ্যাত গনসালো গার্সিয়া। 

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকেই প্রাধান্য ছিল রিয়ালের। ম্যাচের দশম মিনিটে আরদা গুলারের দারুণ ক্রসে ভলিতে বল জালে জড়ান  গনসালো গার্সিয়া।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান গার্সিয়া। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর আর কোনো গোল না হলে জোড়া লিড নিয়েই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। 

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ইনজুরির টাইমের দ্বিতীয় মিনিটে রুডিগারের দুর্বল ক্লিয়ারেন্সে সুবাদে বল পেয়ে জালে জড়ান বেইয়ার। ঝাপিয়ে পড়েও তা ক্লিয়ার করতে পারেননি থিবো কোর্তয়া। 

মিনিট দুয়েক পরই গুলেরের পাসে বাইসাইকেল কিকে রিয়ালকে ৩-১ গোলে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় ডর্টমুন্ড। পেনাল্টি থেকে গোল করেন গুইরাসি। শেষদিকে আরেকবার ভয় জাগান ডর্টমুন্ড মিডফিল্ডার স্যাবিটাইজার। তবে তার জোরালো শট ঠেকিয়ে বিপদ হতে দেননি থিবো কোর্তোয়া।

ফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে রিয়াল ।  আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি । অন্য সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলবে চেলসি।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬