তারাবির নামাজে ৪ রাকাত পর পর দোয়া পড়া কি জরুরি?

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ PM
নামাজ

নামাজ © সংগৃহীত

আল্লাহ তাআলা মুসলমানদের ওপর রমজান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছেন এবং রোজাদারদের জন্য বিপুল সওয়াবের ওয়াদা করেছেন। রোজার প্রতিদান যেহেতু সুমহান তাই আল্লাহ তাআলা এর প্রতিদানকে সুনির্দিষ্ট করেননি। হাদিসে কুদসিতে এসেছে- রোজা আল্লহর জন্য; তিনিই এর প্রতিদান দেবেন।

এই মাসে এশার ফরজ নামাজের পর আদায় করা হয় বিশেষ নফল ইবাদত ‘তারাবির নামাজ’। তারাবির নামাজে ৪ রাকাত পর পর একটি দোয়া করার প্রচলন রয়েছে। এটি কি আদতে কোনো হাদিস দ্বারা প্রমাণিত?

তারাবি নামাজের প্রতি চার রাকাত পর নির্দিষ্ট কোন দোয়া দরুদ পড়ার কথা বিশুদ্ধ সূত্রে হাদিসে বর্ণিত হয়নি। বাকি চার রাকাত পর এতটুকু সময় বসা মুস্তাহাব, যতক্ষণ সময় চার রাকাত নামাজ পড়তে সময় লেগেছে। সেই সময় নফল নামাজ পড়া, তাসবীহ পড়া, দরুদ পড়া, জিকির করা, কুরআন তিলাওয়ত করা, কিংবা চুপ করে বসে থাকা, মক্কায় হলে তওয়াফ করা সবই জায়েজ। নির্দিষ্ট কোন একটি কাজকে আবশ্যকীয় মনে করার কোন সুযোগ নেই। সুযোগ নেই নির্দিষ্ট কোনো দোয়াকে জরুরি মনে করা।

এ বিষয়ে ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহ বলেন, ৪ রাকাত পর পর যে অল্প কিছু সময়ের জন্য যে বিরতি দেওয়া হয় সেটি মূলত বিশ্রামের জন্য দেওয়া হয়। নামাজের মধ্যে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করছে আর আপনি চুপচাপ দাঁড়িয়ে থেকে শুনেছেন। এটা বিশ্রামের জন্য কিছুক্ষণ বিরতি দেওয়া হয়। ৪ রাকাত শেষে যে (সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি...) দোয়া পড়া হয় এটি রাসূল (সা.) কোনো হাদিসে বর্ণিত হয়নি। 

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬