সাক্ষাৎকার

পাকিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের স্থানীয় এক শান্তি কমিটির দপ্তরে শক্তিশালী বোমা হামলার

পাকিস্তানের স্থানীয় এক শান্তি কমিটির দপ্তরে শক্তিশালী বোমা হামলার © প্রতীকি

পাকিস্তানের উত্তপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার অন্তর্ভুক্ত দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার বৃহত্তম শহর ওয়ানায় স্থানীয় শান্তি কমিটির দপ্তরে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে।
সাক্ষাৎকার নিয়েছেন টিডিসি ডেস্ক
আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM

পাকিস্তানের উত্তপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার অন্তর্ভুক্ত দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার বৃহত্তম শহর ওয়ানায় স্থানীয় শান্তি কমিটির দপ্তরে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে।

এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে এ হামলা কে বা কারা করেছে সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো কিছু জানা যায়নি। 

সোমবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে ঘটা এ বিস্ফোরণে ভবনের বিশাল অংশ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েন। উদ্ধারকারী দল ও স্থানীয় লোকজন তৎপরতায় নিহত ও আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার না করলেও হামলার আলামত জব্দ করার কথা জানিয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

খাইবার পাখতুনখোয়া প্রদেশটি মূলত পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তেহরিক-ই তালেবানের (টিটিপি) ঘাঁটি। আফগানিস্তান ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর প্রতি অনুগত টিটিপির সঙ্গে ২০২১ সালে অস্ত্রবিরতি চুক্তি করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।

কিন্তু ২০২২ সালের নভেম্বরে এই চুক্তি ভেঙে যায় এবং তারপর থেকে সন্ত্রাসী হামলার হার বাড়িয়ে দেয় টিটিপি।

গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসামরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬
মা ও ছোট বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক মেজো ব…
  • ২৫ জুন ২০২৬
মন্ত্রী পদমর্যাদায় নতুন ভারতীয় হাইকমিশনার
  • ২৫ জুন ২০২৬