শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২৫ জুন ২০২৬, ০৪:০৪ PM , আপডেট: ২৫ জুন ২০২৬, ০৪:১৬ PM
গ্যাস

গ্যাস © সংগৃহীত

দেশের ছয় এলাকায়  শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন পাগলা রেলওয়ে স্টেশন এলাকার সেতু নং ৭ এর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এ অসুবিধার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৫ জুন) দেওয়া বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া, সংলগ্ন এলাকাগুলোতে এ সময় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

ট্যাগ: গ্যাস
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬