৪৭তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি

২৫ জুন ২০২৬, ০৪:০২ PM , আপডেট: ২৫ জুন ২০২৬, ০৪:০২ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

৪৭তম বিসিএসের প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি সপ্তাহে এই বিসিএসের ফল প্রকাশের কথা থাকলেও ফলাফল পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। টেকনিক্যাল কিছু কাজ এখনো বাকি রয়েছে। এছাড়া ফলাফলও পুরোপুরি প্রস্তুত হয়নি। আগামী সপ্তাহের মাঝামাঝি অথবা শেষ দিকে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হতে পারে।

এদিকে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে সভায় বসেছে পিএসসি বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর ছড়িয়েছে। তবে এ খবর সত্য নয় বলে জানিয়েছে পিএসসি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেলা ৩টায় পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ৭১ মিলনায়তনে পরীক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করছেন। ফুল কমিশনের কোনো সভা আজ নেই। ফেসবুকে ছড়ানো খবরের সত্যতা নেই।’

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবার মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। 

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9