নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ৫ জুলাই পর্যন্ত

২৫ জুন ২০২৬, ০৪:১২ PM , আপডেট: ২৫ জুন ২০২৬, ০৪:১৩ PM
সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে ৪ শিক্ষক নিয়োগে আবেদন চলছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে

সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে ৪ শিক্ষক নিয়োগে আবেদন চলছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে © টিডিসি সম্পাদিত

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে ৪ শিক্ষক নিয়োগে ২৪ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে নির্ধারিত ফরম। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নওগাঁ বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগের নাম: আইন বিভাগ (স্থায়ী পদ-১টি); হিসাববিজ্ঞান বিভাগ (স্থায়ী পদ-১টি);

বেতন: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪); 

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫ থাকতে হবে। সনাতন পদ্ধতির প্রার্থীদের ক্ষেত্রে উভয় স্তরে প্রথম শ্রেণি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

২. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগের নাম: আইন বিভাগ (স্থায়ী পদ: ১টি); হিসাববিজ্ঞান বিভাগ (স্থায়ী পদ-১টি);

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬); 

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫ থাকতে হবে। সনাতন পদ্ধতির প্রার্থীদের ক্ষেত্রে উভয় স্তরে প্রথম শ্রেণি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: বুয়েট ১৬ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৪ জুলাই পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনফরম সংগ্রহ করে তা পূরণের পর ৮ সেট আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক, বরুনকান্দি মোড়, নওগাঁ-৬৫০০ ঠিকানায় আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের নিজ ঠিকানা সম্বলিত ১১ টাকার ডাক টিকিটসহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ জুলাই ২০২৬;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬