চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, মিলবে যে ৫ কেন্দ্রে

২৫ জুন ২০২৬, ০৪:০৮ PM
ভারতের ভিসা সেন্টার

ভারতের ভিসা সেন্টার © সংগৃহীত

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সরকার। ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে এই টুরিস্ট ভিসা। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

জানা গেছে, ৫ কেন্দ্রে ভারতের টুরিস্ট ভিসা পাওয়া যাবে। এগুলো হলো- ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করার পর ভারতীয় ভিসা সেন্টারে এসে এক সংবাদ সম্মেলন করেন দীনেশ ত্রিবেদী। জানা যায়, আগামী ২৮ জুন থেকে ভিসার জন্য আবেদন করা যাবে। ভিসা প্রদান শুরু হবে ১ জুলাই থেকে।

তথ্যমতে, গণ-অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ভারত সরকার। কূটনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় গত বছরের ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম এবং ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। মেডিক্যাল ভিসা ছাড়া প্রায় সব ভিসাই বন্ধ রয়েছে এখন পর্যন্ত। 

বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর এখন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে পারে বলে মনে করেছিলেন দুই দেশের নাগরিকরা। সেই প্রেক্ষিতেই নতুন এই ঘোষণা এলো বলে মন্তব্য সংশ্লিষ্টদের। 

ভারতীয় হাইকমিশনার জানান, বর্তমানে ৫টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা। পরে বাকিগুলো চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

গণহত্যার বিচার ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে …
  • ১৮ জুলাই ২০২৬
সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence