রাজধানীতে উদ্বোধন হলো এমএইচআর এডুকেশনের টোফেল ও জিআরই টেস্ট সেন্টার

২৪ মে ২০২৬, ১০:০৩ PM
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন টোফেল (TOEFL) ও জিআরই (GRE) টেস্ট সেন্টার

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন টোফেল (TOEFL) ও জিআরই (GRE) টেস্ট সেন্টার © সংগৃহীত

আন্তর্জাতিক উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সুবিধার্থে রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডের ট্রপিকাল মানকো টাওয়ারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন টোফেল (TOEFL) ও জিআরই (GRE) টেস্ট সেন্টার। গত ২০ মে (বুধবার) আন্তর্জাতিক পরীক্ষার আয়োজক প্রতিষ্ঠান ইটিএস (ETS) অনুমোদিত এই সেন্টারের উদ্বোধন করা হয়, যার ভেন্যু হিসেবে কাজ করছে এমএইচআর এডুকেশন (MHR Education)। নতুন এই টেস্ট সেন্টারটি বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের পথে আরও এগিয়ে নিতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোফেলের সাউথ এশিয়া রিজিয়নের ডিরেক্টর কার্থিক রাজেসিকারান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোফেলের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আনোয়ার নাসের এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাক্ড ক্যাব-এর জয়েন্ট সেক্রেটারি মাসুদ পারভেজ সম্রাট। অনুষ্ঠানে অতিথিরা বিদেশে উচ্চশিক্ষা, বৈশ্বিক স্কলারশিপের নানা সুযোগ এবং আন্তর্জাতিক পরীক্ষাগুলোর গুরুত্ব নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন এবং তাঁরা জানান, আন্তর্জাতিক মানের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই সেন্টারটি তাঁদের জন্য দারুণ একটি সুযোগ তৈরি করল। এমএইচআর এডুকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সেন্টার উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শিক্ষার্থীরা ১৫ শতাংশ মূল্য ছাড়ে আন্তর্জাতিক মানের গাইডলাইন, আধুনিক ক্লাসরুম সুবিধা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। এই বিশেষ ছাড়ের সুবিধাটি আগামী পুরো জুন মাস জুড়ে কার্যকর থাকবে।

নজরুল বর্ষ ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কর্মসূচি নির্ধার…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬