চবিতে সাড়ে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ PM
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার © টিডিসি

পরিবহন দপ্তর, বিএনসিসি, প্রেস, শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন নির্মাণ এবং পুরাতন কলা অনুষদ ও লাইব্রেরির সামনের রাস্তার সৌন্দর্যবর্ধনের কাজ করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

রবি ও সোমবার (২২ ও ২৩ ফেব্রুয়ারি) এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

এসব প্রকল্পের উদ্বোধন শেষে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধা কীভাবে বাড়ানো যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান এবং শিক্ষকদের কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা ও  অ্যাকাডেমিক গতিশীলতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে এসব উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করি।’

বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ বলেন, এসব প্রকল্পগুলোতে মোট ১৩ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। খুব দ্রুত এসব প্রকল্পের কাজ শুরু হবে এবং আগামী ১ বছরের মধ্যেই কাজ শেষ হবে।

প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী এবং বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রকৌশল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, চাকসুর নেতারা ও জড়িত ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬