ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা

টরেন্টো ইউনিভার্সিটিতে পড়বেন হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীরা

২৮ জুন ২০২৫, ০১:৪৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৭:৩৩ PM
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি ভিসা নীতির কারণে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের জন্য দেখা দিয়েছে অনিশ্চয়তা। এরই প্রেক্ষিতে বিকল্প ব্যবস্থা নিয়েছে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হলে কানাডার টরেন্টো ইউনিভার্সিটিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীরা।

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্টের শিক্ষার্থীদের জন্য এই বিকল্প পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন না, তারা টরন্টো বিশ্ববিদ্যালয়ের মুংক স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসিতে ‘ভিজিটিং স্টুডেন্ট’ হিসেবে পাঠগ্রহণের সুযোগ পাবেন। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যৌথভাবে এই কোর্স পরিচালনা করবেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিলের উদ্যোগ নেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের গত পাঁচ বছরের আচরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য, এমনকি প্রতিবাদে অংশ নেওয়ার ফুটেজ ও শাস্তিমূলক রেকর্ড সরবরাহে ব্যর্থ হয়েছে। যদিও এক ফেডারেল আদালত এই পদক্ষেপে স্থগিতাদেশ দিয়েছেন, তবে শিক্ষার্থীদের অনিশ্চয়তা দূর করতেই হার্ভার্ড কর্তৃপক্ষ বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

হার্ভার্ড কেনেডি স্কুলের ডিন জেরেমি ওয়েইনস্টাইন বলেন, আমাদের শিক্ষার্থীদের জন্য সেরা নীতিনির্ধারক শিক্ষা নিশ্চিত করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। যারা যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারছেন না, তাদের শিক্ষাজীবন যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই পদ্ধতি শুধুমাত্র যারা ইতোমধ্যে হার্ভার্ডে এক বছর সম্পন্ন করেছেন তাদের জন্য। উল্লেখ্য, কেনেডি স্কুলে বর্তমানে ৯২টি দেশের ৭৩৯ জন শিক্ষার্থী পড়ছেন, যাদের অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিক।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের তালিকা ভিসির কাছে জমা দিল রাকসু
  • ১৪ জুলাই ২০২৬
এসইএল-এর ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ…
  • ১৪ জুলাই ২০২৬
ময়লার টেন্ডার নিয়ে বিবাদ, ঠিকাদার বললেন— ‘আমি আওয়ামী লীগ …
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ—আঙুল বিচ্ছিন্ন, সারা শ…
  • ১৪ জুলাই ২০২৬
অর্থবহ পর্যটনের মাধ্যমে টেকসই উন্নয়নের পথরেখা নিয়ে ড্যাফোডি…
  • ১৪ জুলাই ২০২৬
ফিরে দেখা ১৪ জুলাই: হাসিনার ‘রাজাকারের বাচ্চা’ মন্তব্যে নতু…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence