বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল © সংগৃহীত
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) বেতনভুক্ত ইন্টার্নশিপ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচে আবেদন আহ্বান করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত ইন্টার্নদের ছয় মাসের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
ইন্টার্নশিপ প্রোগ্রামের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)।
ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস।
মাসিক ভাতা: ১০,০০০ টাকা।
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা জ্বালানি/ বিদ্যুৎ–সংক্রান্ত গবেষণাকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ভূতত্ত্ব/ পদার্থ/ ফলিত পদার্থ/ রসায়ন/ ফলিত রসায়ন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবর্তীর্ণ হতে হবে।
আবেদনের সময়কাল: স্নাতক/ স্নাতকোত্তর/ সমমান ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
আরও পড়ুন : বারবার ছাতা হারানোর বদঅভ্যাস দূর করুন সহজেই
আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ চেয়ারম্যান, বিইপিআরসি বরাবর নির্ধারিত গুগল আবেদন ফর্ম পূরণের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের লিংক: আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬
আবেদনের শর্তাবলি: আবেদনকারী ইন্টার্নশিপে সুযোগ লাভ করলে সাপ্তাহিক কার্যদিবসের সকাল ০৯:০০টা থেকে বিকেল ০৫:০০টা পর্যন্ত ইন্টার্নশিপ ব্যতীত অন্য কোনো শিক্ষা/ প্রশিক্ষণ/ চাকরিতে সম্পৃক্ত থাকতে পারবেন না।