অনূর্ধ্ব উনিশের বিশ্বজয়ে ছাত্রলীগের বিজয় মিছিল (ভিডিও)

১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫১ PM

© টিডিসি ফটো

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ায় দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য বিজয় মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিল বের করা হয়। পরে তা কলাভবন, টিএসসি, রোকেয়া হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে বিজয় মিছিলের নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ক্যাম্পাসজুড়ে আনন্দ মিছিলের পর অপরাজেয় বাংলার পাদদেশে দাড়িয়ে দীর্ঘক্ষণ আনন্দ প্রকাশ করে স্লোগান দেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

মিছিল শেষে আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ বিশ্বকাপ বিজয়ী হয়েছে, ‘এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।’

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬