কামিলের ফরম পূরণ ফি কমাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার ফরম পূরণ ফি পুনর্নির্ধারণ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি পত্রের ফরম পূরণ ফি ৩৫০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে আদেশটি জারি করেন।

অফিস আদেশে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফি পুনর্নির্ধারণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত আগের অফিস আদেশে উল্লিখিত অন্যান্য সব ফি অপরিবর্তিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতির জন্য এ আদেশ জারি করা হয়েছে।

আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর, অধিভুক্ত মাদরাসার গভর্নিং বডি ও এডহক কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্যও অনুলিপি পাঠানো হয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬