‘বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং বাড়াতে কাজ শুরু করেছে ইউজিসি’

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৯ PM

© টিডিসি ফটো

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং বাড়াতে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিগত দিনের শর্তপূরণ ও তথ্য আদান প্রদান না করায় বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে পড়েছে বলে সভায় জানানো হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইউজিসি অডিটোরিয়ামে নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিতকরণে উত্তম চর্চা বিষয়ে এ সভায় কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ নওয়াজ এসব কথা বলেন। সভায় ইউজিসি সচিব ও বিভাগীয় প্রধানরা নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিতে অনুসৃত উত্তম চর্চার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় উত্তম চর্চার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক শাহ্ নওয়াজ আলী বলেন, নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিত করতে হলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড আরও যুগোপযোগী করতে হবে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশাল জনগোষ্ঠী কাজ করে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভালো কাজগুলো তুলে ধরার আহ্বান জানিয়ে ইউজিসির এ সদস্য বলেন, শিক্ষাক্ষেত্রে সরকারের অভিষ্ঠ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে। দাফতরিক কাজে উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি সহায়তায় কর্মসম্পাদনের পরামর্শ প্রদান করেন তিনি।

বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় না থাকা সম্পর্কে প্রফেসর শাহ্ নওয়াজ বলেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো র‌্যাংকিংয়ের আবশ্যকীয় কিছু শর্ত পূরণে ব্যর্থতা ও যোগাযোগের অভাবে র‌্যাংকিংয়ে পিছিয়ে রয়েছে। র‌্যাংকিংয়ে যেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো অবস্থানে যেতে পারে সে লক্ষ্যে ইউজিসি কাজ শুরু করেছে।

সভায় ইউজিসি সচিব ড. মো. খালেদ, স্ট্র্যাটেজিক প্লানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইউজিসি
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close