শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়, দক্ষতা ও উৎপাদনশীলতাভিত্তিক হতে হবে: শিক্ষামন্ত্রী

১৯ জুন ২০২৬, ০৯:০৭ PM , আপডেট: ১৯ জুন ২০২৬, ০৯:৫০ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, লেখাপড়াকে শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষা হতে হবে উৎপাদনশীলতা ও দক্ষতার সঙ্গে সম্পৃক্ত। দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
‎
‎শুক্রবার (১৯ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, উন্নত বিশ্বের অনেক দেশ বর্তমানে জনসংখ্যাগত সংকটের মুখোমুখি। বাংলাদেশ চাইলে এ চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পারে। সঠিক শিক্ষা, দক্ষতা ও কর্মমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের তরুণরা বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
‎
‎শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বপরিবর্তনের অন্যতম শক্তিশালী জাতিতে পরিণত হতে পারে। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
‎
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিবার, সমাজ ও দেশের প্রতি আমাদের সবারই দায়বদ্ধতা রয়েছে। তোমাদের বুঝতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে শিক্ষিত তরুণ সমাজের ওপর।
‎
‎তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, অথচ বাংলাদেশে জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই বৃহৎ জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তর করার দায়িত্ব সবার, বিশেষ করে শিক্ষার্থীদের।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬