পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য চাই না: ইউজিসি চেয়ারম্যান

১১ মে ২০২৬, ০৯:০৮ PM
সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান

সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান © টিডিসি

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরনের নয় বরং সবার জন্য সমন্বিত ও মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

আজ সোমবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা চাই না পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরনের আঞ্চলিক বা অর্থনৈতিক বৈষম্য থাকুক। সবার জন্য সমন্বিত ও মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বাস্তবতার সীমাবদ্ধতা থাকলেও আমরা বিদ্যমান অবস্থার চেয়ে আরও উন্নত একটি কাঠামো গড়ে তুলতে চাই।

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশন এখন অগ্রাধিকার। এটি ছাড়া বৈষম্য কমানো এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে শিক্ষাকে আরও সম্পৃক্ত করতে হবে।

গ্রাজুয়েটদের কর্মসংস্থান সক্ষমতার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা চাই শিক্ষার্থীরা এমন শিক্ষা পাক, যা বাস্তব জীবনে কাজে লাগবে। চাকরি, উদ্যোক্তা হওয়া কিংবা জ্ঞানচর্চা—সব ক্ষেত্রেই যেন তাদের শিক্ষা কার্যকর ভূমিকা রাখে।

ট্যাগ: ইউজিসি
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬