মেডিকেলে নতুন বর্ষের ক্লাস শুরুর আগে মানসিক স্বাস্থ্য বিষয়ে মোটিভেশনাল সেশন

৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ PM
লোগো/স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

লোগো/স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত ও সম্পাদিত

দেশের সব মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর আগে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা শিক্ষায় উৎসাহ প্রদানে শিক্ষকদের সমন্বয়ে মোটিভেশনাল ক্লাস আয়োজনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ৫ মে এই ক্লাস অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম এই নোটিশ জারি করেন।

নোটিশে বলা হয়েছে, আগামী ৫ মে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষা বিষয়ে উৎসাহ প্রদানের জন্য শিক্ষকদের সমন্বয়ে কলেজ কর্তৃপক্ষ মোটিভেশনাল লেকচার ক্লাসের ব্যবস্থা করবেন। অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

দেশের মেডিকেলগুলোতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আলোচনা বহু পুরোনো। সম্প্রতি মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বাড়ছে। পড়াশোনা, অর্থনৈতিক সংকট আর সম্পর্কের টানাপোড়েনের বাইরেও বড় একটি অংশের অভিযোগ, কিছু শিক্ষকের নানা আচরণ তাদের মনোজগতে নেতিবাচক প্রভাব রাখছে। ফলে মেডিকেল শিক্ষার্থীরা সার্বক্ষণিক একটি ‘ভয়ের পরিবেশে’ বাস করেন।

এ নিয়ে গত ৮ এপ্রিল শিক্ষকের ‘শাসনে’ বিপর্যস্ত মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি সংবাদ প্রকাশিত হয়। সে সময় এ ধরনের স্পেশাল ক্লাসের ধারণা দিয়েছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

ওই সময় তিনি বলেন, এই বছর থেকে শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারে যখন ক্লাস শুরু করবে, প্রথম দুই-এক সপ্তাহের মধ্যে তাদের জন্য একটা স্পেশাল ক্লাস অর্গানাইজ করব, যেখানে এই সমস্ত বিষয়গুলো এবং এগুলো ঘটলে কি করতে হবে বা কী করলে এই ধরনের পরিস্থিতি এভয়েড করা যায় এবং কীভাবে রিপোর্ট করতে হবে— এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক আরও বলেন, শিক্ষকদের মধ্যে এই বিষয়ে একটা সচেতনতা তৈরি এবং তাদের কাউন্সেলিংয়ের জন্যও আমরা একটা উদ্যোগ নিয়েছি।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন দিবস ২০২৬ উদযাপন
  • ৩০ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় পঙ্গু স্বামী, পালিয়ে প্রেমিককে বিয়ে করলেন স্ত্রী
  • ৩০ এপ্রিল ২০২৬
কলেজে হাঁটুপানি, এবার পা তুলে দিলেন অনার্সের ফাইনাল পরীক্ষা
  • ৩০ এপ্রিল ২০২৬
ক্লাস শুরুর আগে একটি করে গাছ লাগাবেন সাড়ে ১১ হাজার মেডিকেল …
  • ৩০ এপ্রিল ২০২৬
পঞ্চম দিনে অস্বাভাবিক হারে কমে এল এসএসসির বহিষ্কার
  • ৩০ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে কলেজে ‘জয় বাংলা’ স্লোগান, এইচএসসি পরীক্ষার্…
  • ৩০ এপ্রিল ২০২৬