পঞ্চম দিনে অস্বাভাবিক হারে কমে এল এসএসসির বহিষ্কার

৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে বহিষ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সারাদেশে এদিন মাত্র ৯ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন, যেখানে আগের পরীক্ষাগুলোতে এই সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছিল। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এদিন এসএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দাখিলে বাংলা প্রথম পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে ধর্ম ও নৈতিক শিক্ষা-২ এবং হাদীস শরীফ ও ফিকাহ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শুধু দিনাজপুর বোর্ডে একজন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন মাদ্রাসায় সর্বোচ্চ ৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কারিগরিতে বহিষ্কৃত হয়েছেন একজন শিক্ষার্থী। 

উল্লেখ্য, পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার করা হয়েছিল ৬ জন পরীক্ষার্থীকে, দ্বিতীয় দিনে এ সংখ্যা ছিল ১৯। তৃতীয় দিনে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৯ জনে। চতুর্থ দিনে এটি সর্বোচ্চ ৪৯ জনে পৌঁছায়। পঞ্চম দিনে এটি উল্লেখযোগ্য হারে ৯ জনে নেমে এসেছে।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬