গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন দিবস ২০২৬ উদযাপন

৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ PM
গ্র‍্যাজুয়েশন দিবস

গ্র‍্যাজুয়েশন দিবস © সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদযাপিত হয়েছে ‘গ্র্যাজুয়েশন দিবস ২০২৬’।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সবুজ-শ্যামল ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

গাকৃবির উইন্টার ২০২৪ টার্মের বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এবং ডিভিএম প্রোগ্রামের চারটি অনুষদ থেকে মোট ২৯৩ জন শিক্ষার্থী এদিন স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাদের জন্য দিনটি ছিল দীর্ঘ একাডেমিক জীবনের গৌরবময় সমাপ্তি এবং নতুন জীবনে পদার্পণের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

অনুষ্ঠানের সূচনা হয় সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে। প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা। উপস্থিত ছিলেন অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীরাও।

পরে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা। পরে চারটি অনুষদের ডিন ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে উঠে আসে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, শিক্ষক-সহপাঠীদের সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা।

অনুষ্ঠানের এক পর্যায়ে উপাচার্য গ্র্যাজুয়েটদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতে দক্ষ ও মানবিক কৃষিবিদ হিসেবে গড়ে উঠতে জ্ঞান, গবেষণা, নৈতিকতা ও নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ক্যাম্পাসজুড়ে ছিল বর্ণিল সাজসজ্জা, ব্যানার-পোস্টার, ফটো কর্নার এবং মিলনমেলার পরিবেশ। অতিথি ও গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে ফটোসেশন, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় উৎসবমুখর এ আয়োজন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9