কলেজে হাঁটুপানি, এবার পা তুলে দিলেন অনার্সের ফাইনাল পরীক্ষা

৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ PM
জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা দিচ্ছেন অনার্সের পরীক্ষা

জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা দিচ্ছেন অনার্সের পরীক্ষা © সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জলাবদ্ধতার মধ্যেই শুরু হয়েছে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। ক্যাম্পাস ও একাধিক ভবনের ভেতরে পানি জমে যাওয়ায় বেশ কিছু কক্ষে বেঞ্চের ওপর পা তুলে বসে পরীক্ষা দিতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরো ক্যাম্পাস হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। ব্যবসায় শিক্ষা ভবনের নিচতলা পুরোপুরি ডুবে রয়েছে। কলা ভবন, মিলেনিয়াম ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলাতেও পানি ঢুকে পড়েছে। অনেক শিক্ষার্থীকে পানির মধ্য দিয়ে হেঁটে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে।

পরীক্ষার্থীরা জানান, টেবিলের ওপর দিয়ে হাঁটতে গিয়ে যদি পড়ে যায়, তাহলে কী হবে! এমন পরিস্থিতিতে পরীক্ষা না নিলেও পারত। কলেজের সামনের সড়কেও হাঁটুর ওপরে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক অটোরিকশা মাঝপথেই বিকল হয়ে পড়ছে, আর পরীক্ষার হলগুলোতেও পানি জমে রয়েছে।

আরও পড়ুন: শ্রান্তি বিনোদন ভাতা পেতে একদিন ছুটির দাবি প্রাথমিক শিক্ষকদের

কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁঞা বলেন, ‘আশপাশের এলাকা উঁচু হওয়ায় বৃষ্টির পানি ক্যাম্পাসে জমে যায়। বিশেষ করে দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর না থাকায় পানি সহজে প্রবেশ করে। ৪০ লাখ টাকার একটি প্রকল্পের মাধ্যমে পশ্চিম, দক্ষিণ ও পূর্ব পাশে বাঁধ নির্মাণের কাজ করা হবে। এতে সমস্যার প্রায় ৭০ শতাংশ সমাধান হবে বলে আশা করছি।’

নারীরাই চালাবেন, নারীরাই সামলাবেন—আজ ঢাকায় চালু হচ্ছে ‘পিংক…
  • ১৮ আগস্ট ২০২৬
রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬
বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬