প্রাইম ইউনিভার্সিটিতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়ক কর্মশালা

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ PM
সেমিনারে বক্তারা

সেমিনারে বক্তারা © টিডিসি ফটো

প্রাইম ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে “Social Media Marketing Essentials: Engage, Influence, and Grow” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বিকাল ২টায় বিশ্ববিদ্যালয়ের ৮ম তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. আব্দুর রহমান, ভারপ্রাপ্ত উপাচার্য, শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতা ও মার্কেটিং দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি ক্যাপ্টেন এম. এ. জাব্বার, বিএন (অব.), রেজিস্ট্রার, শিক্ষার্থীদের শিল্প ও চাকরি বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন উদ্যোগের ভূমিকা তুলে ধরেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহেদী শুভ, হেড অব ডিজিটাল মার্কেটিং, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। তিনি সোশ্যাল মিডিয়ার কার্যকর ব্যবহার ও ডিজিটাল মার্কেটিং কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তানজিম হোসেন ফেসবুকভিত্তিক প্রভাবশালী মার্কেটিং ক্যাম্পেইন তৈরির ওপর প্রায়োগিক সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাহেদী হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ। তিনি শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের সাথে শিক্ষক ও অতিথিদের মধ্যে একটি ইন্টারেক্টিভ আলোচনা সেশন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জানান, এই কর্মশালা তাদের প্রায়োগিক জ্ঞান, দক্ষতা ও ক্যারিয়ার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9