প্রাইম ইউনিভার্সিটিতে সেমিস্টার সেমিনার

১৫ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
সেমিস্টার সেমিনার

সেমিস্টার সেমিনার © সংগৃহীত

প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সেমিস্টার সেমিনার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ড. আবদুর রহমান। আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু দায়েন ও বিশিষ্ট কথাসাহিত্যিক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আকিমুন রহমান। 

সেমিনার সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়েল বাংলা বিভাগের প্রভাষক খায়রুল ইসলাম আবির। এতে প্রবন্ধ পাঠ করেন প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমীন ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রভাষক জান্নাতুল যূথী। এর মধ্যে মো. আল-আমীনের প্রবন্ধের শিরোনাম ‘জীবনানন্দ দাশের বনলতা সেন: পরিবেশবাদী-পাঠ’ এবং জান্নাতুল যূথীর প্রবন্ধের শিরোনাম ‘বিশ ও একুশ শতকের বাংলা উপন্যাসে নারীর পটপরিবর্তন।’

সেমিনারে বাংলা বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় শনিবার অফিস খোলা ও তিনদিন বন্ধ নিয়ে শিক্ষা মন্ত…
  • ১৫ অক্টোবর ২০২৬
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হ…
  • ১৫ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬