প্রাইম ইউনিভার্সিটিতে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে-২০২৫’ পালিত

১৮ জুলাই ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১০:২৯ PM
প্রাইম ইউনিভার্সিটিতে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রাইম ইউনিভার্সিটিতে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ দিবস উপলক্ষে আলোচনা সভা © সংগৃহীত

আজ ১৮ জুলাই, ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে প্রাইম ইউনিভার্সিটি। গত বছরের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐতিহাসিক ভূমিকার স্মরণে এ আয়োজন করা হয়।

২০২৪ সালের এই দিনে স্বৈরাচারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করেছিল ছাত্র-জনতা এবং ওই দিন প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সম্মিলিতভাবে যোগদান করেন। জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশের ছাত্র-জনতার সঙ্গে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এতে অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং গুরুতর আহত হয়েছেন।

আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অবদানকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে ১৮ জুলাই, প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে ঘোষণা করেছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়র ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশ মোতাবেক প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে-২০২৫ উপলক্ষে জুলাই শহিদদের স্মরণে, আন্দোলনে অংশগ্রহণকারী ও আহতদেরসহ প্রাইম ইউনিভার্সিটির সবাইকে নিয়ে এ সভা ও দোয়া আয়োজন করে প্রাইম ইউনিভার্সিটি।

আরও পড়ুন: প্রাথমিকে বৃত্তি পরীক্ষা দিতে পারবে কারা, শিক্ষার্থী বাছাই হবে যেভাবে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. আবদুর রহমান, উপাচার্য (ভারপ্রাপ্ত), প্রাইম ইউনিভার্সিটি, অনুষ্ঠানের সভাপতি ছিলেন অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আন্দোলনে আহত শিক্ষার্থীরা, বাকী বিল্লাহ, আইন, ব্যাচ-৬১ (গুলিবৃদ্ধ), মনসুর আলম, আইন, ব্যাচ-৫২ (গুলিবৃদ্ধ), আবু রায়হান, আইন, ব্যাচ-৬০ (মাথায় আঘাত প্রাপ্ত), আনিকা আক্তার, আইন, ব্যাচ-৫৮,  রায়হান মিয়া, আইন, ব্যাচ-৫৩, হাবিবুর রহমান সজিব, আইন, ব্যাচ-৫০ (আহত), নাজিম উদ্দিন, ইংরেজি,ব্যাচ-৫৩. ইমন, ইইই, ব্যাচ, ৬৫।

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার, বিএন (অব.) ও সব বিভাগের প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ও শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬