এনসিপি নেতার বেগুন খেত কাটল দুর্বৃত্তরা, লাখ টাকার ক্ষতি

১৭ আগস্ট ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
নাজমুল হাসান সোহাগ

নাজমুল হাসান সোহাগ © টিডিসি সম্পাদিত

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে এনসিপি কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান সোহাগের বেগুন খেত। উপজেলার ধাপেরহাটের নিজ গ্রামে ১৬ আগস্ট গভীর রাতে প্রায় ২৫ শতাংশ জমির শত শত বেগুন গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নেতা।

নাজমুল হাসান সোহাগ বর্তমানে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘বেগুন গাছে ফুল ধরেছে, বেগুন আসতে শুরু করেছে। এসব জমির ফসলের আয়ে আমাদের সংসার চলে। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুরো জমির গাছ কেটে নষ্ট করে দিয়েছে। কারা, কী কারণে এমন করল আমি বুঝতে পারছি না। আমাদের পরিবারের কারও সঙ্গে কোনো বিরোধ নেই।’

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9