ইবি শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ব্যাচমেটদের

১৮ জুলাই ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
সংবর্ত-৩৬ ব্যাচের শিক্ষার্থীরা

সংবর্ত-৩৬ ব্যাচের শিক্ষার্থীরা © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর নিথর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রশাসনের গাফিলতি এবং দ্রুত তদন্ত সাপেক্ষে সত্য উদঘাটনের পদক্ষেপ নিতে আগামীকাল ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছে নিহতের ব্যাচমেট তথা সংবর্ত-৩৬ ব্যাচের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ব্যাচের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামীকালের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিগুলো হলো- বেলা ১১ টায় প্রশাসনের গায়েবানা জানাজা ও দোয়া সকাল এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, বেদনার সঙ্গে জানাচ্ছি, আমাদের সহপাঠী ও বন্ধু সাজিদ আব্দুল্লাহ এর নিথর দেহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার মৃতদেহের অবস্থা দেখে এটি কোনো স্বাভাবিক মৃত্যু বলে আমাদের বিশ্বাস হয় না। যে বিশ্ববিদ্যালয় আমাদের জন্য নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানে এমন মর্মান্তিক মৃত্যু আমাদের চিন্তিত, ক্ষুব্ধ ও শঙ্কিত করে তুলেছে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের অবহেলা, নিরাপত্তাহীনতা, অব্যবস্থা ও অযোগ্যতার জ্বলন্ত প্রতিচ্ছবি।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একর এলাকা সিসিটিভি ক্যামেরা ছাড়া, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছাড়া, এবং নিরাপত্তা প্রটোকলহীন অবস্থায় পরিচালিত হওয়া প্রশাসনের দায়িত্ব পালনে চরম গাফিলতির প্রমাণ।

 

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950