জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রশিক্ষণ, শিখুন প্রফেশনাল ভিডিও ক্যামেরা অপারেশন কৌশল

০৯ অক্টোবর ২০২৪, ১২:০৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট © সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট প্রফেশনাল ভিডিও ক্যামেরা অপারেশন কৌশল প্রশিক্ষণ দিতে আগামী ১০ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৬ সপ্তাহের এক প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি মঙ্গলবার (৮ অক্টোবর) শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ফরমে অনলাইনে বা সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

*প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাশ হতে হবে;

*উপযুক্ত প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথীলযোগ্য;

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএমডিএম কোর্সে ভর্তি, আবেদন জিপিএ ২.৫০ হলেই 

দরকারি কাগজপত্র

*পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন সত্যায়িত ছবি;

*প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

*সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। অথবা, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করে জমা দিয়েও আবেদন করতে পারবেন।

আবেদন ফি

আগ্রহী প্রার্থীদের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে ২০০টাকা প্রদান করে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

মৌখিক পরীক্ষা

আগামী ৪ নভেম্বর ২০২৪ সোমবার, সকাল ১১টায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9