ঢাবির সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় সেরা যারা

১৭ নভেম্বর ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ঢাবির সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় বিজয়ীরা

ঢাবির সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় বিজয়ীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার প্রতিযোগিতা ২০২৩-২৪-এ ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং রানার্স-আপ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। একই প্রতিযোগিতায় ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কবি সুফিয়া কামাল হল এবং রানার্স-আপ হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

ছাত্রদের মধ্যে অনুষ্ঠিত আন্তঃহল ওয়াটারপোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং রানার্স-আপ হয়েছে বিজয় একাত্তর হল। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য দেন। এ সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: অনুমতি ছাড়া কোচিং সেন্টারের ব্যানার টাঙানোয় নিষেধাজ্ঞা

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সমাজে মানুষে মানুষে হানাহানি, অসৎ কার্যকলাপ ও বিভিন্ন অনাকাক্সিক্ষত ঘটনা রোধে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে। ক্রীড়াবিদ ও সংস্কৃতিমনা সুনাগরিক হিসেবে গড়ে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান।

উল্লেখ্য, দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মো. ইলিয়াস হোসেন। ছাত্রীদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন কবি সুফিয়া কামাল হলের তামান্না জাহান। 

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সাইপ্রাসে সামরিক সহায়তা পাঠাচ্ছে ইউ…
  • ০৫ মার্চ ২০২৬
দুবাই থেকে ৩৭৮ যাত্রী নিয়ে ফিরল ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
  • ০৫ মার্চ ২০২৬
অনলাইন গেমের আড়ালে সাইবার প্রতারণা: আপনার সন্তানের সুরক্ষায়…
  • ০৫ মার্চ ২০২৬
স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত, দারোয়ান গ্রেপ্তার
  • ০৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র কংগ্রেসে ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ, সাবেক মেরিন…
  • ০৫ মার্চ ২০২৬
যেভাবে টানা ১২ দিন ছুটির সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা
  • ০৫ মার্চ ২০২৬