ঠাকুরগাঁও ইউনিভার্সিটির যেকোনো অভিযোগ প্রমাণসহ চাইলেন শামারুহ

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ AM
ড. শামারুহ মির্জা

ড. শামারুহ মির্জা © টিডিসি সম্পাদিত

দীর্ঘ তিন দশকের আন্দোলনের পর ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নিয়ে যেকোনো অভিযোগের পক্ষে প্রমাণ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, ঠাকুরগাঁও ইউনিভার্সিটি নিয়ে যেকোনো অভিযোগ প্রমাণ সহ আমাকে ইনবক্স করুন। প্রমাণ ছাড়া ইনবক্স করবেন না প্লিজ।

প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি প্রথম ওঠে ১৯৯৬ সালের দিকে। এ দাবিতে গণসংযোগ, সভা-সমাবেশ ও মানববন্ধন শুরু হয়। ২০১৩ সালে ‘ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ঐক্য পরিষদ’ গঠনের পর আন্দোলন আরও জোরালো হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণস্বাক্ষর, মানববন্ধন, শোভাযাত্রা ও স্মারকলিপি দেওয়া হয়। আন্দোলনকারীরা প্রায় সাড়ে তিন লাখ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করেন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। পরে ২০২২ সালে আইনের খসড়া নীতিগত অনুমোদন এবং ২০২৩ সালে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ জাতীয় সংসদে পাস হয়। একই বছরের নভেম্বরে আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

এ বছরের ৭ মে বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। গত ৭ সেপ্টেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই বিশ্ববিদ্যালয়ের। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬