যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ AM
বাংলাদেশ যুব হকি দল

বাংলাদেশ যুব হকি দল © সংগৃহীত ছবি

বাংলাদেশের যুব হকিতে যুক্ত হলো নতুন অর্জন। প্রথম স্ট্যান্ডবাই দল হিসেবে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ (বালক) ৫-এ-সাইড হকি বিশ্বকাপ ২০২৬-এ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) কাছ থেকে সম্প্রতি এই আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর মিশরের ইসমাইলিয়ার অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৮ ৫-এ-সাইড হকি বিশ্বকাপ। বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসরে বাংলাদেশের যুব দলের অংশগ্রহণ দেশের হকির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার বড় সুযোগ তৈরি করবে।

গত জুলাইয়ে ওমানের মাসকাটে অনুষ্ঠিত ৫-এ-সাইড এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ দল। এই টুর্নামেন্টটি ছিল ৫-এ-সাইড হকি বিশ্বকাপের বাছাইপর্বও।

এশিয়া কাপ থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ ছিল প্রথম স্ট্যান্ডবাই দল। পরে বিশ্বকাপে একটি জায়গা খালি হওয়ায় বাংলাদেশকে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায় আন্তর্জাতিক হকি ফেডারেশন।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ দলের এই সাফল্যে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ হকি পরিবারের সবাই আনন্দিত। বিশ্বকাপে অংশগ্রহণের মাধ্যমে দেশের তরুণ হকি খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ তৈরি হয়েছে।

মিশরের ইসমাইলিয়ায় ৭ ডিসেম্বর শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৮ ৫-এ-সাইড হকি বিশ্বকাপ ২০২৬।

বিডিজবসে চাকরি, লাগবে ১ বছরের অভিজ্ঞতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দোয়ায় হাত কতটুকু ওঠাবেন, যা বলছে ইসলামী বিধান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জুমার দিন যে সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬