নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক নুরুজ্জামান খান

১৭ মে ২০২৬, ০৫:০০ PM
নিউরোসয়েন্স হাসপাতাল ও অধ্যাপক ডা. নুরুজ্জামান খান

নিউরোসয়েন্স হাসপাতাল ও অধ্যাপক ডা. নুরুজ্জামান খান © টিডিসি সম্পাদিত

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) অ্যান্ড হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. নুরুজ্জামান খান। গতকাল শনিবার (১৬ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে বদলি করা হয়েছে।

অধ্যাপক নুরুজ্জামান খান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের (এসএসএমসি) নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। একই সঙ্গে তিনি হাসপাতালটির ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর পাশাপাশি অধ্যাপক নুরুজ্জামান বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্সের সদস্য সচিব এবং বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, অধ্যাপক ডা. নুরুজ্জামান খান কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৯৭ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে নিউরোসার্জারি বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি এমএস অর্জন করেন তিনি। এ ছাড়া সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং ভারতের একাধিক হাসপাতালে ফেলোশিপ ট্রেনিং করেছেন এই চিকিৎসক।

বাংলাদেশে ‘এন্ডোসকপিক স্পাইন সার্জারি’র প্রবর্তক হিসেবেও বিবেচনা করা হয় অধ্যাপক নুরুজ্জামান খানকে। জানা গেছে, এই বিষয়ে তিনি একজন আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবে দেশে এবং বিদেশে  চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। দেশ-বিদেশে তিনি অসংখ্য সেমিনার, ওয়ার্কশপ এবং লাইভ সার্জারিতে অংশগ্রহণ করেছেন। তার উল্লেখযোগ্য সংখ্যক বৈজ্ঞানিক প্রবন্ধ বহু জাতীয়-আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

অধ্যাপক ডা. নুরুজ্জামান খান ঢাকা মেডিকেলে অধ্যয়নকালে ১৯৯৪-৯৫ সেশনে  ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। ২০০১ সালে তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন। তবে বিগত ১৭ বছরে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক সময়ে পদোন্নতি বঞ্চিত হয়েছেন তিনি।

সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে চুরি, ১৫ ফ্যানসহ বৈদ্যুতি…
  • ১৪ আগস্ট ২০২৬
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
বদলি আদেশ ‘রহস্যজনকভাবে’ স্থগিত, ‘টাকার খেলায়’ হৃদরোগ হাসপা…
  • ১৪ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা 
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা, রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্য…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ইয়ার্ডে…
  • ১৪ আগস্ট ২০২৬