প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কড়াইল বস্তিতে হচ্ছে ‘শিশু স্বর্গ’, উদ্বোধন কাল

১৩ মে ২০২৬, ০৮:২৮ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কেন্দ্র ‘শিশু স্বর্গ’। দেশে প্রতিবন্ধী শিশুদের জন্য এটিই প্রথম সমন্বিত জাতীয় স্বাস্থ্যসেবা উদ্যোগ, যা পর্যায়ক্রমে দেশজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কড়াইল বস্তির এরশাদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জোবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস।

জানা গেছে, ‘শিশু স্বর্গ’ মডেল একটি জাতীয় উদ্যোগ হিসেবে পরিচালিত হবে। এর প্রধান লক্ষ্য হলো সারাদেশের প্রতিবন্ধী শিশুদের চিহ্নিত করা, তাদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং সমাজে তাদের স্বাভাবিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। ঢাকার কড়াইল বস্তির প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত সেবা প্রদানের মাধ্যমেই এই বিশাল কর্মযজ্ঞের সূচনা হতে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের চুক্তি বাতিলের কারণে আজকের বিদ্যুৎ সমস্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আব…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
যেসব অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সংসদে প্রশ্ন করতে আগের রাতে বিছানাপত্র নিয়ে লাইন ধরতেন আজকে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬